আগরতলা, ৫ জুন, ২০২৫ঃ
উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে গেল কুমারঘাট। মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে কুমারঘাটে বৃহস্পতিবার মোট ১৫টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি নতুন প্রকল্পের শিলান্যাস ও ১০টি সম্পূর্ণ প্রকল্পের উদ্বোধন। এই প্রকল্পগুলির মোট ব্যয় প্রায় ২৬ কোটি ৫৬ লক্ষ টাকা।
শিলান্যাস করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুমারঘাট মহকুমা শাসকের নতুন ভবন, বেতছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, সাধুচন্দ্রপাড়া ও সেবাচন্দ্রপাড়ায় মাল্টিপারপাস সেন্টার এবং পেঁচারথলে একটি অগ্নিনির্বাপণ কেন্দ্র। উদ্বোধন করা হয়েছে পেঁচারথলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন, শান্তিপুর হাইস্কুলে অতিরিক্ত শ্রেণিকক্ষ, চারটি নতুন উপস্বাস্থ্যকেন্দ্র, একটি আর.সি.সি. ফুট ব্রিজ, তহশিল অফিসের নতুন ভবন এবং স্কুলে সায়েন্স ল্যাব ও আর্ট অ্যান্ড ক্রাফট কক্ষ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদ মানবতার শত্রু। অপারেশন সিন্দুরের মাধ্যমে দেশকে সন্ত্রাসমুক্ত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”
তিনি আরও জানান, এবছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাজ্যে ৫৭৮ কোটি টাকার পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। রাজ্যে প্রায় ৫৬ হাজার স্বসহায়ক দলকে ৭০০ কোটি টাকার রিভলভিং ফান্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ১৯ হাজারের বেশি সরকারী চাকরি ও ৫ হাজারের বেশি আউটসোর্সিং নিয়োগ সম্পন্ন হয়েছে।
ত্রিপুরা এখন মাথাপিছু আয়ে উত্তর-পূর্বাঞ্চলে আসামের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে বলেও তিনি দাবি করেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…