আগরতলা, ২৩ জুন ২০২৫ঃ
“শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন এক মহান শিক্ষাবিদ, রাষ্ট্রনায়ক এবং হিন্দু সমাজের অগ্রদূত। তাঁর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আজকের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ডঃ মুখার্জি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ধারা ৩৭০ ও ৩৫ ক-এর প্রবল বিরোধিতা করেছিলেন। তাঁর দৃঢ় অবস্থান ছিল— “এক দেশে দুই বিধান, দুই নিশান ও দুই প্রধান চলবে না।” এই রাষ্ট্রবাদী আন্দোলনের ফলস্বরূপ তিনি ১৯৫৩ সালের ২৩ জুন সন্দেহজনক পরিস্থিতিতে কাশ্মীরে মৃত্যুবরণ করেন, যা ভারতীয় রাজনীতিতে এক গভীর রেখাপাত করে।
মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি ইতিহাস গড়েছিলেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ, যা আজকের ভারতীয় জনতা পার্টির ভিত্তিপ্রস্তর হয়ে দাঁড়ায়।
মুখ্যমন্ত্রী বলেন, “তাঁর বলিদান ও অবদান শুধু স্মরণ করার বিষয় নয়, তা আমাদের প্রতিদিনের প্রেরণা হওয়া উচিত। বিজেপির প্রতিটি নেতা-কর্মীকে তাঁর জীবনী প্রচার করতে হবে, যাতে আগামী প্রজন্ম জানে এই মহান পুরুষ কীভাবে দেশের জন্য আত্মত্যাগ করেছেন।”
এই বলিদান দিবসে ত্রিপুরা সহ দেশজুড়ে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি-র প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…