আগরতলা, ২৪ জুন ২০২৫:
বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মহেশ কুমার আগরওয়াল, আইপিএস, চারদিনের সরকারি সফরে আজ ত্রিপুরা আগমন করেন। আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অশ্বিনী কুমার শর্মা।
ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ সদর দপ্তরে পৌঁছানোর পর, শ্রী আগরওয়ালকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর আইজি বিএসএফ তাঁকে সীমান্তবর্তী এলাকায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অপারেশনাল কৌশল এবং গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন।
এডিজি মহেশ কুমার আগরওয়াল নিজে সীমান্তবর্তী অঞ্চলগুলির প্রস্তুতি পর্যবেক্ষণ ও জওয়ানদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে ভিজিট করেন। তিনি ভাগলপুর বিওপি, লঙ্কামুড়া বিওপি এবং আগরতলা আইসিপি পরিদর্শন করেন। সেখানে তিনি ফিল্ড কমান্ডার ও বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতি ও দায়িত্ব পালন সম্পর্কে খোঁজ নেন।
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য ছিল সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখা এবং মাঠপর্যায়ে কর্মরত বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…