আগরতলা, ২৫ জুন, ২০২৫ঃ
ত্রিপুরা সরকার রাজ্যকে নেশামুক্ত রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার আগরতলার উমাকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক ড্রাগস বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে যারা ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
তিনি জানান, ত্রিপুরার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ড্রাগস পাচারকারীরা রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করছে। এই বিপদ মোকাবিলায় সরকার সক্রিয় এবং কঠোর পদক্ষেপ নিচ্ছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পতাকা নেড়ে একটি বাইক র‍্যালি, পদযাত্রা এবং রক্তদান শিবিরের উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মাদকের ব্যবহার শুধু ব্যক্তিকে ধ্বংস করে না, এইডস-এর মত মারণ রোগ ছড়াতেও সহায়তা করে। তাই “নো টু ড্রাগস” কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি অভিভাবক ও ছাত্রছাত্রীদের সচেতন হয়ে সমাজে এই বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা জানান, ড্রাগস বিরোধী অভিযানকে আরও কার্যকর করতে রাজ্যে একটি হেল্পলাইন নম্বর (১৯৩৩) ও কিউআর কোড চালু করা হয়েছে।
রাজ্য পুলিশের ডিজি অনুরাগ জানান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে মাদক বিরোধী অভিযান বড়সড় সাফল্য পেয়েছে। তিনি উল্লেখ করেন, চলতি বছরে ৮.৫ লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…