আগরতলা, ২৯ জুন, ২০২৬ঃ দুর্নীতির অভিযোগ তুলে সোমবার রাজপথে বিক্ষোভে নামল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি ও ওবিসি ডিপার্টমেন্ট। বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে এদিন আগরতলা শহরে মিছিল করে আগরতলা এসসি এবং ওবিসি নিগমের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্ট ও ওবিসি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বহু কর্মী-সমর্থক অংশ নেন। আগরতলা কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে লেক চৌমুহনীর এসসি ও ওবিসি দপ্তরের সামনে এসে জমায়েত হয়।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যানসহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভকারীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দেন এবং দপ্তরের সামনে প্রতিবাদ জানান।পরে কংগ্রেসের একটি প্রতিনিধি দল এসসি ও ওবিসি দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের দাবিসনদ তুলে দেয়। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, তাদের দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।