আগরতলা, ২৪ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা সাধারণ ডিগ্রী কলেজে সেমিস্টার পরীক্ষায় তাড়াহুড়ো অভিযোগ তুলে ইউজিসিকে চিঠি দিল এসএফআই, টিএসইউ। বৃহস্পতিবার এসএফআই ও টিএসইউ রাজ্য কমিটির পক্ষে ইউজিসি এর উদ্দেশ্যে গণজতি পাঠিয়ে অভিযোগ করা হয় যে, নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যথাসময়ে সেমিস্টার পরীক্ষা না নেওয়ায় এবং বারবার বিলম্ব করার ফলে বহু ছাত্রছাত্রী চলতি শিক্ষাবর্ষে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবে না।
সংগঠনের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসি এর নির্দেশনা উপেক্ষা করে মাত্র দু’সপ্তাহ ক্লাস করিয়েই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা নেওয়ার তৎপরতা শুরু করেছে। ফলে একদিকে ছাত্রছাত্রীদের কোর্স অসম্পূর্ণ থেকে যাচ্ছে, অন্যদিকে পরীক্ষার প্রস্তুতির জন্য তারা পর্যাপ্ত সময়ও পাচ্ছে না। এর ফলে শিক্ষার মান এবং ছাত্রদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে।
এসএফআই-এর তরফ থেকে ইতিমধ্যেই উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিয়ে সমস্যা সমাধানের দাবি জানানো হলেও, এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রেক্ষিতে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি এবং তিপ্রা স্টুডেন্টস ইউনিয়ন, টিএসইউ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এর চেয়ারপার্সনের উদ্দেশ্যে একটি চার দফা দাবি নিয়ে এই চিঠি পাঠানো হয়েছে।
চার দফা দাবিগুলির মধ্যে রয়েছে, পরীক্ষায় বিলম্বজনিত কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার নিরপেক্ষ তদন্ত, ইউজিসি এর নিয়ম অনুসারে কমপক্ষে ৯০ দিনের ক্লাস করানোর পরেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা গ্রহণ, চলতি বছরের স্নাতকোত্তর ভর্তির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা, এবং ভবিষ্যতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যেন একাডেমিক বিষয়ে সম্পূর্ণরূপে ইউজিসি এর নিয়মাবলী অনুসরণ করে তা নিশ্চিত করা। এসএফআই ও টিএসইউ সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন গণ-ইমেইলে ইউজিসি চেয়ারপার্সনের কাছে নিজেদের সমস্যা এবং দাবি সরাসরি তুলে ধরেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…