আগরতলা, ৭ আগস্ট, ২০২৫ঃ
ট্রাফিক নিয়ম লংঘনকারী এক চালককে বিনা প্ররোচনা লাথি মারার দায়ে টিএসআর ৩য় ব্যাটালিয়নের রাইফেলম্যান সুমন দাসকে বরখাস্ত করল ত্রিপুরা স্টেট রাইফেলস। কমান্ড্যান্ট বিনয় কিশোর দেববর্মা তাকে বরখাস্তের আদেশ দিয়েছেন।
সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া রাইফেলম্যান সুমন দাস আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে ট্রাফিক ডিউটিতে নিযুক্ত ছিলেন। বিকেলে এক ব্যক্তি, নেশাগ্রস্ত হয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে তাকে কর্তব্যরত ট্রাফিক অফিসার জিজ্ঞাসাবাদ করছিলেন। সেই সময় ডিউটিতে থাকা রাইফেলম্যান সুমন দাস হঠাৎ ছুটে গিয়ে ওই ব্যক্তিকে মুখে জোরে বার কয়েক লাথি মারেন, যদিও অভিযুক্ত ব্যক্তি তখন ট্রাফিক অফিসারের পায়ে ধরেছিলেন ক্ষমা পাওয়ার আশায়।
এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা তীব্র প্রতিক্রিয়া জানান এবং ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে কমান্ড্যান্ট বিনয় কিশোর দেববর্মা সঙ্গে সঙ্গে সুমন দাসকে সংশ্লিষ্ট সার্ভিস কনডাক্ট রুল অনুযায়ী বরখাস্তের নির্দেশ দেন।
বরখাস্ত হওয়ার পর রাইফেলম্যান সুমন দাসকে এখন থেকে কমলপুর মহকুমার কচুছেড়া ৩য় ব্যাটালিয়নের সদর দফতরে সংযুক্ত রাখা হবে এবং তিনি কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ডিউটি স্টেশন ত্যাগ করতে পারবেন না।
কমান্ড্যান্টের এই দ্রুত পদক্ষেপ জনমনে স্বস্তি এনেছে এবং বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…