আগরতলা, ১৭ আগস্ট ২০২৫ঃ
অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন, টিএসএফ। নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন এর অঙ্গ সংগঠন হিসেবে আগামীকাল ১৮ আগস্ট, সোমবার সকাল ১০টা থেকে আগরতলার সার্কিট হাউস চত্বরে সর্বজনীন ধর্না আন্দোলনের আয়োজন করতে চলেছে সংগঠনটি।
টিএসএফ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো উত্তর-পূর্বাঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভূমি, পরিচয় এবং অস্তিত্ব রক্ষার দাবিকে জোরদার করা। সংগঠনের আহ্বান— সমাজের বিভিন্ন স্তরের মানুষ, নাগরিক সমাজ, ছাত্র-যুব সংগঠন এবং মতাদর্শে মিল থাকা সব সংস্থা একত্রিত হয়ে এই গণতান্ত্রিক আন্দোলনে শামিল হোক।
সংগঠনের শীর্ষ নেতৃত্ব হামালু জামাতিয়া, সম্রাট দেববর্মা ও জন দেববর্মা এক যৌথ বিবৃতিতে বলেছেন— “আজকের দিনে অবৈধ অনুপ্রবেশ উত্তর-পূর্বের আদিবাসী সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। আমাদের সংস্কৃতি, ভূমি ও পরিচয় রক্ষায় একতাবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই। তাই আমরা সকলকে এই আন্দোলনে উপস্থিত থেকে আমাদের দাবি-দাওয়াকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।”
রাজনৈতিক মহল মনে করছে, নেসো-র অঙ্গ সংগঠন হিসেবে টিএসএফ এর এই ধর্না আন্দোলন আগামী দিনে উত্তর-পূর্বাঞ্চলে অবৈধ অভিবাসন বিরোধী জনমতকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…