আগরতলা, ১৮ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার সদস্য রঞ্জিত দেববর্মা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি তুলেছেন, অ-উপজাতি যুবকদের সঙ্গে উপজাতি কন্যাদের বিয়ের মাধ্যমে কর ফাঁকি ও বেআইনি সুবিধা নেওয়ার প্রবণতা রুখতে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
তিনি জাতীয় তফশিলি উপজাতি কমিশনের চেয়ারপার্সনের কাছে এক চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে, অ-উপজাতি যুবকেরা সচেতনভাবে তফশিলি উপজাতি কন্যাদের সঙ্গে বিবাহ করছে শুধুমাত্র কর ফাঁকি দেওয়া এবং সরকারি সুবিধা ভোগের উদ্দেশ্যে।
তিনি জানান, বিবাহের পর অ-উপজাতি স্বামীরা ব্যবসা প্রতিষ্ঠান, যেমন—পেট্রোল পাম্প, গ্যাস এজেন্সি, রেশন শপ ইত্যাদি স্ত্রীর নামে চালিয়ে সরকারি কর এড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে ভর্তুকি পাচ্ছেন। উপজাতি জেলা পরিষদ এলাকায়ও উপজাতি কন্যাদের নামে জমি ক্রয় করে কর না দিয়ে বাগান, রাবার চাষ, ইটভাটা চালানো ও বন উজাড়ের মতো কাজ চলছে বলে তিনি অভিযোগ করেন।
রঞ্জিত দেববর্মা আরও জানান, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রেও একইভাবে সরকারি সুবিধা ভোগ করা হচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের বিবাহ অবিলম্বে বন্ধ করতে হবে এবং যেসব অ-উপজাতি যুবক ইতিমধ্যেই উপজাতি কন্যাদের বিয়ে করেছেন, তাদের সমস্ত তফশিলি জাতিভিত্তিক সুবিধা বাতিল করতে হবে।
এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ত্রিপুরার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং সচিবের কাছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…