আগরতলা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় দারিদ্র্য ও অভাবের তাড়নায় আবারও একটি মর্মান্তিক শিশু বিক্রির ঘটনা সামনে এসেছে। করবুক মহকুমার শিলাছড়ি ব্লকের শুকনাছড়ির ব্রজেন্দ্রপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনার তথ্য প্রকাশিত হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিন মাসের কন্যাশিশুকে তারই বাবা-মা বিক্রি করেছেন।
জানা গেছে, শান্তি কলোনির বাসিন্দা কাঞ্চন চাকমা ও তাঁর স্ত্রী সান্তনা চাকমা শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকেন। তাদের সংসারে ইতিমধ্যেই একটি সন্তান রয়েছে। সম্প্রতি কন্যাসন্তানের জন্ম হলে পরিবারের আর্থিক বোঝা আরও বেড়ে যায়। অভাব ও দারিদ্র্যের চাপে কাঞ্চন চাকমা নগদ ১০ হাজার টাকা ও দেড় হাজার টাকা বকশিশের বিনিময়ে শিশুকে বিক্রি করেন। ঘটনার সত্যতা স্বীকার করে কাঞ্চন জানান, শিশুটি করবুক থানার মন্টু মগ পাড়ার বাসিন্দা রঞ্জিত চাকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনা সম্পর্কে এখনো পুলিশ বা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের কাছে কোন খবর নেই। এই বিষয়ে প্রশাসনের তরফে এখনো কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। পাড়া-প্রতিবেশী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই আর্থিক অনটনের মধ্যে চলছিল পরিবারটি।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…