আগরতলা, ২ জুলাই, ২০২৬ঃ
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, আইন-শৃঙ্খলা, দুর্নীতি, কর্মসংস্থান এবং অবকাঠামোগত সমস্যাসহ একাধিক জনস্বার্থমূলক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা বামফ্রন্ট। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে অভিযোগ করেন, জিবিপি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ না করেই চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিসে নিষেধাজ্ঞা জারি করায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানান।
বিদ্যুৎ পরিষেবা নিয়ে সমালোচনা করে বামফ্রন্ট অভিযোগ করে, বিদ্যুৎ নিগমের ব্যর্থতার বোঝা সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফিক্সড চার্জ বৃদ্ধি, বিদ্যুৎ মাশুল বাড়ানো এবং স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসঙ্গে প্রায় ১৫০ কোটি টাকা বকেয়া রেখে একটি বেসরকারি সংস্থার পালিয়ে যাওয়ার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করা হয়।
শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিশেষ তদন্তকারী দল, সিট গঠনের দাবি জানায় বামফ্রন্ট। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় নারী নির্যাতন, ধর্ষণ এবং মাদক কারবার বৃদ্ধির অভিযোগ করা হয়।
এছাড়া প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ, বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি, খোয়াই-সহ জাতীয় সড়কের বেহাল অবস্থা, কর্মসংস্থানের সংকট, টিইউইপি প্রকল্পে কাজ কমে যাওয়া, শিশু পাচারের অভিযোগ এবং হকার উচ্ছেদে পুনর্বাসনের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বামফ্রন্ট নেতারা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…