আগরতলা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মানিক সাহা মোট ৫০.৬৫ কোটি টাকার আর্থিক অনুমোদন প্রদান করলেন। রাজ্যের শহর থেকে গ্রাম, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম—সব ক্ষেত্রেই এই অনুদান ব্যয় হবে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, রাজ্যের ১৪টি পৌরসভা ও ৬টি নগর পঞ্চায়েতে সার্বিক উন্নয়ন কাজের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জেলায় স্থায়ী সম্পদের রক্ষণাবেক্ষণে ব্যয় হবে ৯.৩৭ কোটি টাকা। এছাড়া ৬টি আর.ডি. ডিভিশনে পূর্ব অনুমোদিত নির্মাণকাজ সম্পন্ন করতে বরাদ্দ হয়েছে ৯.২৮ কোটি টাকা। রাজধানী আগরতলা শহরের একাধিক রাস্তা উন্নয়নে ১৭.৩৮ কোটি টাকা খরচ করা হবে। একইসঙ্গে, সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে পোষণ প্রকল্পের রাঁধুনি ও চুক্তিভিত্তিক কর্মীদের গ্রান্ট এবং বোনাস বাবদ বরাদ্দ হয়েছে ২.৬২ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, উৎসবের মরসুমে জনগণের জন্য এই আর্থিক অনুমোদন কেবল উন্নয়ন নয়, বরং সরকারের জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তাঁর মতে, এই পদক্ষেপ ত্রিপুরার শহর ও গ্রামের অবকাঠামোগত উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে এবং জনগণের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…