আগরতলা, ৩১ অক্টোবর, ২০২৫ঃ
জিরানিয়া রেল স্টেশনে পণ্যবাহী ওয়াগন থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় রাজীব দাসগুপ্ত নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নারকোটিক্স উইং। বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। ঘটনার দুই সপ্তাহ পর এই প্রথম এত বড় এক মাদক পাচার ঘটনা কাউকে গ্রেফতার করল পুলিশ।
গত ১৭ অক্টোবর জিরানিয়া রেলওয়ে স্টেশনে একটি পণ্যবাহী ট্রেন থেকে উদ্ধার হয় ১,০৭,৮০০ বোতল এসকাফ কফ সিরাপ। এই বিশাল পরিমাণ কফ সিরাপ বাজেয়াপ্ত হওয়ার ঘটনার তদন্ত শুরু করে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নারকোটিক্স শাখা।
তদন্তের সূত্র ধরে ২৩ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে-র নেতৃত্বে ধলেশ্বর দেবেন্দ্র রোডে অবস্থিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ ঘোষের বাড়িতে হানা দেয় পুলিশ। সেই অভিযানে ইকোনমিক অফেন্স শাখাও অংশ নেয়। এরপর ২৫ অক্টোবর ক্রাইম ব্রাঞ্চের আরেকটি দল শহরের ইচাবাজার এলাকার প্রবীর দাসের একটি গুদামে তল্লাশি চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রাজীব দাসগুপ্ত এই পাচারচক্রের সঙ্গে যুক্ত। তদন্তকারীরা এখন রেলওয়ে পণ্যবাহী কনসাইনমেন্টের উৎস ও গন্তব্যস্থল সম্পর্কেও বিস্তারিতভাবে অনুসন্ধান চালাচ্ছেন।
সম্প্রতি ত্রিপুরায় নিষিদ্ধ কফ সিরাপ পাচারের ঘটনা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই নিষিদ্ধ কফ সিরাপ গুলো ত্রিপুরার হয়ে বাংলাদেশ পাচার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…