আগরতলা, ১ নভেম্বর, ২০২৫ঃ
ফৌজদারি মামলার তদন্তে অসামান্য দক্ষতার জন্য ২০২৫ সালের কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দক্ষতা পদক পাচ্ছেন বিলোনীয়া মহিলা থানার ইনস্পেক্টর স্বপ্না ভৌমিক।
ত্রিপুরা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ জেলার বেলোনিয়া মহিলা থানার অধীনে একটি পকসো আইনের মামলার দৃষ্টান্তমূলক তদন্তের জন্য এই সম্মাননা অর্জন করেছেন ইনস্পেক্টর স্বপনা ভৌমিক।
২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর বিলোনিয়া মহিলা থানায় এক নাবালিকা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়। ঘটনার সঙ্গে সঙ্গে ইনস্পেক্টর স্বপ্না ভৌমিক অপহৃত নাবালিকা খোঁজ করে নাবালিকাকে উদ্ধার করেন।
অভিযোগের তদন্ত শেষে মাত্র ৪৭ দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী আধিকারিক। ফাস্ট ট্র্যাক আদালতে মামলাটির বিচার শুরু হয়।
ঘটনার মাত্র ২৫৭ দিনের মধ্যেই মামলার তদন্ত শেষে সাক্ষীদের বয়ান নিয়ে গোটা বিচার প্রক্রিয়া শেষ করা হয়। মামলায় অভিযুক্ত ব্যাক্তিকে ১২ হাজার টাকার জরিমানা সহ র ২০ বছরে কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।