আগরতলা, ৩০ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা পুলিশ, আসাম পুলিশ এবং অন্যান্য সহযোগী নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে আগরতলা থেকে গ্রেপ্তার হল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি এর এক সক্রিয় সদস্য। ধৃতের নাম জাগির মিয়া। গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে জয়পুর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে ৩০ ডিসেম্বর সকালে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জাগির মিয়ার বিরুদ্ধে এসটিএফ থানার এক মামলায় অন্যতম অভিযুক্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা সহ আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট, ইউএপিএ আইনে একাধিক অভিযোগ রয়েছে।
তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তি জেএমবি-র আদর্শিক সম্প্রসারণ হিসেবে পরিচিত “ইমাম মাহমুদে কাফেলা” সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করে তিনি সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং উগ্রপন্থী মতাদর্শ প্রচার ও সমন্বয়ের কাজে যুক্ত ছিলেন।
বাংলাদেশে চলমান অশান্ত পরিস্থিতির প্রেক্ষাপটে সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যে এই গ্রেপ্তারের ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ধৃতকে আজ আদালতে তোলা হবে। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…