আগরতলা, ৯ মার্চ ২০২৬ঃ
আসন্ন এডিসি নির্বাচন ও ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন করল ইয়ুথ তিপ্রা ফেডারেশন । সোমবার বিশ্রামগঞ্জে সংগঠনের উদ্যোগে একটি বড় মোটরসাইকেল র‍্যালির আয়োজন করা হয়।
এদিন দেওয়ান বাজার প্লে গ্রাউন্ড থেকে প্রায় হাজারেরও বেশি যুবকের অংশগ্রহণে বাইক র‍্যালি শুরু হয়। রাজপথে বাইক র‍্যালির মাধ্যমে যুবকরা রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেন। র‍্যালির সূচনা করেন পূর্ণচন্দ্র জমাতিয়া ও বৃষকেতু দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরজ দেববর্মা বলেন, আসন্ন এডিসি নির্বাচন শুধুমাত্র কোনও একটি দলের নির্বাচন নয়, এটি তিপ্রাসা জনগোষ্ঠীর নির্বাচন। তিনি দাবি করেন, যতদিন এডিসিতে তিপ্রাসা জনগোষ্ঠী রয়েছে ততদিন বিজেপিকে এডিসি দখল করতে দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রীর এডিসি নির্বাচনে ২৮টি আসন জয়ের দাবির জবাবে সুরজ দেববর্মা বলেন, তিপ্রা মথা সব আসন দখলের দাবি করছে না এবং বিরোধীদের জন্যও কিছু আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিদায় জানিয়ে রাজ্যে তিপ্রাসা সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজ্যের যুবসমাজকে সংগঠিত করে তিপ্রাসা জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিনের বাইক র‍্যালিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায় এবং কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…