আগরতলা, ১২ মার্চ, ২০২৬ঃ
যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত ঊনকোটি জেলার বিজেপি যুব মোর্চা সভাপতি অরূপ ধরকে দল থেকে বহিষ্কার করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার দলের সম্পাদক অমিত রক্ষিত এই বরখাতের নির্দেশ দেয়।
গত ১০ মার্চ এক মহিলা কৈলাসহর মহিলা থানায় ঊনকোটি জেলার বিজেপি যুব মোর্চা সভাপতি ওর অরূপ ধরের বিরুদ্ধে একটা মামলা করে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, অরূপ ধর গত এক বছর যাবত তার সঙ্গে প্রনয়ের সম্পর্ক গড়ে তোলে নানাভাবে যৌন নির্যাতন করেছে। সম্প্রতি অরূপ ধর, মহিলা সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দিলে বাধ্য হয়ে তিনি আইনের দরস্ত হন।
এই ঘটনা প্রকাশ্যে আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় বিজেপি।
দলের পক্ষে সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বৃহস্পতিবার একটি নির্দেশ জারি করে অরুপ ধরের কাছে এই ঘটনার ব্যাখ্যা চেয়েছেন। আগামী আঠারো মার্চের মধ্যে তার কাছ থেকে লিখিত জবাব চেয়েছে দল।
এই ঘটনার আগেও অভিযোগকারী মহিলার সঙ্গে জড়িয়ে অরূপ ধর সম্পর্কে বেশ কিছু বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হয়।
সম্প্রতি ত্রিপুরায় বিজেপির একাধিক স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকম যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠছে। বিষয়গুলো নিয়ে স্বদেশ বিজেপির বিরুদ্ধে শুরু হয়েছে সমালোচনা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…