ত্রিপুরায় জেআরবিটির ৪৩০টি পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ
আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ
টেকনিক্যাল পদে ৪৩০টি শূন্যপদে দ্রুত নিয়োগ এবং মেধা তালিকা প্রকাশের দাবিতে আজ জেআরবিটি বোর্ডের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। আদালতের নির্দেশ কার্যকর না করার অভিযোগ তুলে তাঁরা অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, টেকনিক্যাল পদে নিয়োগের বিষয়ে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা কার্যকর করছে না। তাঁদের আরও দাবি, প্রথমে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে, পরে আদালত অবমাননা সংক্রান্ত মামলার রায়ও মানা হয়নি।
দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের বক্তব্য, ৪৩০টি শূন্যপদের মেধা তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে না পাওয়ায় তাঁরা বিক্ষোভে শামিল হতে বাধ্য হয়েছেন বলে জানান চাকরিপ্রার্থীরা।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










