ত্রিপুরায় অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর প্রভাবের আশঙ্কা নেই
আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ
ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’ এর ত্রিপুরায় তেমন কোনও প্রভাব পড়বে না। তবে ২৮ এবং ২৯ অক্টোবর রাজ্যের দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এবং উত্তর ত্রিপুরাসহ রাজ্যের সব কটি চালাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে, জানিয়েছেন আগরতলা আবহাওয়া দপ্তরের প্রধান ডাঃ পার্থ রায়। আবহাওয়ার পূর্বাভাসে আগামী দুই দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়ে সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার গতিতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে সেটি। ওই সময় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং কাকিনাড়া থেকে ২৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পর ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বুধবার, ২৮ অক্টোবর, সকাল নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সে সময় ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টির প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, আগরতলা আবহাওয়া দপ্তরের প্রধান ডাঃ পার্থ রায়ের বক্তব্য অনুযায়ী, ত্রিপুরায় এর তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










