আগরতলা, ২১ এপ্রিল, ২০২৬ঃ
ভারতের শক্তি তার ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এ নিহিত। কিছু অশুভ শক্তি ধর্ম ও ভাষার ভিত্তিতে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, এবং সেই প্রচেষ্টা ব্যর্থ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার ত্রিপুরায় এক মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে এই ভাষাতেই দেশবাসীকে সতর্ক করে দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান মোহন ভাগবত।
এদিন তিনি, ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর মহকুমার ফকিরামুড়ায় নির্মিত মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরে মঙ্গলবার প্রাণ প্রতিষ্ঠা ও কুম্ভাভিষেক অনুষ্ঠানে অংশ নিলেন মোহন ভাগবত। উদ্বোধনী বক্তব্যে মোহন ভাগবত দেশের ঐক্য ও সম্প্রীতির উপর জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি, মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মা, মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মন্দিরে একখণ্ড গ্রানাইট পাথর দিয়ে নির্মিত প্রায় ১৫ ফুট উচ্চতার মা সৌন্দর্য চিন্ময়ীর মূর্তি স্থাপন করা হয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
চিন্ময় মিশন ইন্টারন্যাশনালের অধীন চিন্ময় সেবা ট্রাস্টের সভাপতি অমিত রক্ষিত জানান, সম্পূর্ণ ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে প্রাণ প্রতিষ্ঠা ও কুম্ভাভিষেক হয়েছে। নেপালের পুরোহিতরা এই আচার সম্পাদন করেন।
মন্দিরটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর প্রচলিত ছাদের অনুপস্থিতি, যা ভক্ত ও ঈশ্বরের মধ্যে উন্মুক্ত সংযোগের প্রতীক। মূল মূর্তির পাশাপাশি ত্রিপুরা সুন্দরী মন্দিরের আদলে একটি ছোট প্রতিমাও স্থাপন করা হয়েছে দৈনন্দিন পূজার জন্য।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…