আগরতলা, ২৯ এপ্রিল ২০২৬ঃ
ত্রিপুরায় গত দুদিনে টানা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি নিয়ে বুধবার উচ্চপর্যায়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিভিন্ন দপ্তরের সচিব এবং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।
বৈঠকথেকে মুখ্যমন্ত্রী প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের জরুরী ভিত্তিতে দুর্যোগ মোকাবিলার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত প্রশাসনিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, বুধবার দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ধলাই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির জেরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পাশাপাশি একাধিক মানুষ আহত হয়েছেন। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনও সব জেলা থেকে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পূর্বপ্রস্তুতি ও দ্রুত ত্রাণ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সহায়তা যাতে দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাজ্য প্রশাসন সতর্ক অবস্থানে থেকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…