আগরতলা, ১৫ মে ২০২৬ঃ
ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী ও জনমুখী করার লক্ষ্যে রাজ্যভিত্তিক আশা কনভেনশনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। হাঁপানিয়ার আন্তর্জাতিক ইন্ডোর এক্সিবিশন হলে আয়োজিত এই কনভেনশনের এবারের থিম ছিল “একতায় গড়ি সুস্থ রাজ্য”।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আশাকর্মীরা আস্থার প্রতীক হিসেবে কাজ করছেন। রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে ৭,৮৬৬ জন আশাকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা চিকিৎসকদের পাশাপাশি নিরলসভাবে কাজ করে জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করছেন।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারির সময় আশাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে “আশার প্রদীপ” জ্বালিয়েছেন। মা ও শিশুর টিকাকরণ, প্রাথমিক চিকিৎসা, পুষ্টি সচেতনতা এবং হাসপাতালে প্রসব নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজ তারা সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করছেন।
মুখ্যমন্ত্রী আশাকর্মীদের কাজের স্বীকৃতি দিয়ে বলেন, তাদের আরও সুযোগ-সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ জন্য আন্দোলনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
এই অনুষ্ঠানে “আশা মোবাইল অ্যাপ” ও “আশা থিম সং”-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে সেরা আশাকর্মী, সেরা আশা ফেসিলিটেটর এবং সেরা জেলা আশা প্রোগ্রাম ম্যানেজারকে ৫ হাজার টাকা ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। প্রতীকীভাবে কয়েকজন আশাকর্মীর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তুলে দেন মুখ্যমন্ত্রী।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…