আগরতলা, ১৭ মে, ২০২৬ঃ
ত্রিপুরার প্রাক্তন পুলিশ অধিকারীক প্রণব সেনগুপ্তের আরো পাঁচটি বই প্রকাশিত হলো রবিবার। এদিন আগরতলা প্রেসক্লাবে আয়োজিত একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে লেখকের নতুন পাঁচটি বইয়ের উন্মোচন করা হয়। নতুন পাঁচটি বই নিয়ে প্রণব সেনগুপ্তের লিখিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ টি।
এদিন প্রকাশিত বইগুলি হলো ‘পরাধীন ভারতবর্ষের বিপ্লবের পীঠস্থান চট্টগ্রাম’ (প্রথম খণ্ড: ১৯১৮–১৯৩৪), ‘পরাধীন ভারতবর্ষের বিপ্লবের পীঠস্থান চট্টগ্রাম’ (দ্বিতীয় খণ্ড: ১৯১৮–১৯৩৪),
‘সংবিধান, ফৌজদারি আইন ও অনুসন্ধান’,
‘Investigation and Prosecution’ এবং
‘স্মৃতিপটে সংবাদপত্র (২০২৪–২০২৫)’।
গ্রন্থগুলির মধ্যে চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের ইতিহাসভিত্তিক বিশদ গবেষণা, আইন ও ফৌজদারি অনুসন্ধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সাংবাদিকতা ও সমকালীন স্মৃতিচারণের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। অনুষ্ঠানে তিনি বলেন ড. প্রণব সেনগুপ্তের ইতিহাস ও আইনভিত্তিক এই গ্রন্থগুলি গবেষক, শিক্ষার্থী, আইনজীবী এবং সাধারণ পাঠকদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।