আগরতলা, ২০ মে, ২০২৬ঃ
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে অনুষ্ঠিত “অটল পেনশন যোজনা অ্যানুয়াল ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬” এ বিশেষ সম্মানে ভূষিত হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। দেশের ২৮টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এর মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে স্বীকৃতি অর্জন করে ব্যাংকটি।
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে সম্মান গ্রহণ করেন সত্যেন্দ্র সিং। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের ফিনান্সিয়াল মেনেজার রামলাল চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর সচিব এম. নাগারাজু, স্পেশাল সেক্রেটারি সঞ্জয় লোহিয়া এবং অটল পেনশন যোজনা অ্যানুয়াল ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬ এর চেয়ারম্যান এস. রামান্ন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
আটল পেনশন যোজনার আওতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ধারাবাহিক সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ১৫ হাজার বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকটি ২৭ হাজার ৭৮৭টি সক্রিয় এনরোলমেন্ট সম্পন্ন করে ১৮৫ শতাংশ সাফল্য অর্জন করেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবর্ষে ব্যাংক ৩৫১ শতাংশ সাফল্য অর্জন করেছিল।
ব্যাংক কর্তৃপক্ষের মতে, এই সম্মান প্রতিষ্ঠানের সমগ্র টিমের নিরলস প্রচেষ্টা, গ্রাহকসেবা এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি।