আগরতলা, ২৫ জুন, ২০২৬ঃ
শহরের এক অ্যাপার্টমেন্টে একটি বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার আতঙ্ক ছড়িয়েছে গোটা আগরতলায়। এদিন সকালে ১২ টা নাগাদ রামনগর রোড নম্বর ৪ এলাকার বসেরা এন এস অ্যাপার্টমেন্টে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একটি ফ্ল্যাট পুরোপুরি ঝলসে যায় এবং আশপাশের প্রায় ১২ থেকে ১৩টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘটনায় এক মহিলা ও এক পুরুষ গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলার আইডিএম হাসপাতাল ও জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগরতলা দমকল বাহিনীর কর্মীরা ও একাধিক পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, ফ্ল্যাটের ভিতরে কোনো রাসায়নিক জাতীয় পদার্থ ব্যবহারের কারণে এই ঘটনা ঘটতে পারে। তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ওই ফ্ল্যাটে একটি কোচিং সেন্টারও চলত। বিস্ফোরণের ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…