আগরতলা, ২৬ জুন, ২০২৬ঃ
আগরতলা রামনগর শংকর চৌমুহনী এলাকার বসেরা এন এস অ্যাপার্টমেন্টে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত যুবক শুভ্রজিৎ চৌধুরীর মৃত্যু হয়েছে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত শুভ্রজিৎ চৌধুরীর বাড়ি আগরতলার কের চৌমুহনী এলাকায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে রামনগরের ওই ফ্ল্যাটে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে ফ্ল্যাটের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন আহত হন। ঘটনায় গুরুতর আহত শুভ্রজিৎ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর শুক্রবার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট ঘুরে দেখেন এবং ফরেনসিক টিমের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য নেন। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে লাইন গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড এর গাফিলতি ছিল কিনা, সেটিও তদন্ত করে দেখা হবে।
রামনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে ত্রিপুরা সরকার উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। শহর উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটিতে দমকল, আগরতলা পুরনিগম, পশ্চিম ত্রিপুরা পুলিশ এবং পূর্ত দপ্তরের শীর্ষ আধিকারিকরা রয়েছেন। আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই বিস্ফোরণের প্রকৃত কারণ ও অন্যান্য বিষয় স্পষ্ট হবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…