আগরতলা, ২৫ জুলাই, ২০২৬ঃ
নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই আগরতলায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। শনিবার আগরতলা সার্কিট হাউস চত্বরে অবস্থানরত আন্দোলনকারীরা স্লোগান দিয়ে এই ঘটনাকে তাদের দীর্ঘ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে অভিহিত করেন।
আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের মূল লক্ষ্য ছিল নিট সহ বিভিন্ন জাতীয় স্তরের তাঁরা স্পষ্ট করে জানান, শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগেই তাঁদের আন্দোলন শেষ হচ্ছে না। পরীক্ষা ব্যবস্থায় স্থায়ী সংস্কার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে ছাত্র আন্দোলনের জয় হিসেবে উল্লেখ করে শহরে মিছিল বের করে কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে দেশের ছাত্র যুব সমাজের দীর্ঘ ও আপসহীন আন্দোলনের ফলেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কংগ্রেস নেতাদের বক্তব্য, এই আন্দোলনে বিরোধী নেতা রাহুল গান্ধীর ধারাবাহিক ভূমিকা ও নেতৃত্বও গুরুত্বপূর্ণ ছিল।
আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে শহরের রাজপথে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ছাত্র আন্দোলনের সাফল্যকে স্বাগত জানিয়ে এসএফআই এর উদ্যোগেও আগরতলায় একটি মার্শাল র্যালির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্রসমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তারা জানায়, শিক্ষা ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।