আগরতলা, ২ জুলাই ২০২৬ঃ
ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় আম উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে শুরু হল “মনসুন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৬”। বৃহস্পতিবার গন্ডাছড়ার নারিকেলকুঞ্জে এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ঘোষণা করেন, গন্ডাছড়া মহকুমায় আরও ৩৪২ কানিতে আম চাষ সম্প্রসারণ করা হবে। বর্তমানে এই অঞ্চলে প্রায় ২৫৯ জন কৃষক আম চাষের সঙ্গে যুক্ত রয়েছেন।
কৃষিমন্ত্রী জানান, ডুম্বুর ও গন্ডাছড়া অঞ্চলের আমের গুণমান অত্যন্ত উন্নত। এই অঞ্চলকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
তিনি আরও উল্লেখ করেন, রাজ্যের গড় আম উৎপাদন প্রতি হেক্টরে প্রায় ৫ মেট্রিক টন হলেও গন্ডাছড়ায় তা ৯ মেট্রিক টনে পৌঁছেছে।
মন্ত্রী জানান, পুরনো আম বাগান পুনরুজ্জীবনের জন্য উন্নত সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি আম সংরক্ষণের জন্য আরও পাঁচটি কোল্ড চেম্বার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকরা ন্যায্য বাজারমূল্য পান।
তিনি বলেন, সরকারের লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা এবং তাদের স্বাবলম্বী করে তোলা।
ডুম্বুর অঞ্চলে পর্যটনের সম্ভাবনা
মন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে প্রায় ৫৮ হাজার হেক্টর জমিতে ফল চাষ হয়, যার মধ্যে প্রায় ১০ হাজার হেক্টরে আম চাষ হচ্ছে।
তিনি কৃষকদের আহ্বান জানান, কোনো জমি ফাঁকা না রেখে বিভিন্ন ফল ও ফসলের চাষ বাড়াতে হবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…