আগরতলা, ৫ জুলাই, ২০২৬ঃ
প্রবীণ শিক্ষকদের টিচার এলিজিবিলিটি টেস্ট থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এবং ত্রিপুরা শিক্ষক সমিতি। যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা দাবি করেন, সুপ্রিম কোর্টের রায়ের পর প্রবীণ শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক হওয়ায় দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই কেন্দ্রীয় সরকার যেন অর্ডিন্যান্স জারি করে প্রবীণ শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়।
বক্তাদের বক্তব্য, বহু বছর ধরে শিক্ষকতা করে আসা অভিজ্ঞ শিক্ষকদের আবারও যোগ্যতার পরীক্ষার মুখোমুখি করা তাঁদের পেশাগত মর্যাদা ও সামাজিক সম্মানের পরিপন্থী। “বারবার যোগ্যতার পরীক্ষা নয়, শিক্ষকদের যথার্থ সম্মান দিতে হবে”, এই স্লোগানকে সামনে রেখেই আন্দোলনে সামিল হন শিক্ষকরা।
ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এর সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া। সিনিয়র শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষার স্বার্থে টেট থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার দাবিই তাঁদের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষক সংগঠনগুলির দাবি, দীর্ঘদিন ধরে কর্মরত প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও অবদানকে যথাযথ মর্যাদা দিয়ে তাঁদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিতে হবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…