আগরতলা, ৫ জুলাই, ২০২৬ঃ
আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী ৯ ও ১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’। ৯ জুলাই বিকেলে কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পাশাপাশি কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকবেন।
তিনি জানান, আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তর ও কেন্দ্রীয় পাবলিক সেক্টর সংস্থার ২০টিরও বেশি থিমভিত্তিক প্রদর্শনী স্টল থাকবে। দেশ-বিদেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি কনক্লেভে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে বাংলাদেশ, ফিলিপিন্স, কাজাখস্তান, মালদ্বীপ, নেপাল ও উজবেকিস্তানের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এছাড়া রাশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়েও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
এই সম্মেলনকে সামনে রেখে রবিবার মুখ্যমন্ত্রী মানিক সাহার সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় এবং রাজ্যের জিএসডিপি বৃদ্ধির জন্য দেশি-বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, রাজ্যে প্রথমবারের মতো এত বড় পরিসরে বিজনেস কনক্লেভের আয়োজন করা হচ্ছে, যা ত্রিপুরার অর্থনৈতিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
মুখ্যমন্ত্রী জানান, এবারের কনক্লেভে প্রায় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, পরিবহন ও পর্যটন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, গত বছরের বিজনেস কনক্লেভে প্রায় ৩০ হাজার কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মধ্যে ৮ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ ইতোমধ্যেই মাঠপর্যায়ে শুরু হয়েছে।
তিনি বলেন, জি-২০ এবং নর্থ ইস্ট কাউন্সিলের প্লেনারি বৈঠকের মতো বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করতে ‘টিম ত্রিপুরা’ যেভাবে একযোগে কাজ করেছে, এবারও সেই সমন্বিত প্রচেষ্টায় বিজনেস কনক্লেভ সফল হবে বলে তিনি আশাবাদী।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…