আগরতলা, ৭ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরার শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনা আরও সুদৃঢ় করতে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল ত্রিপুরা সরকার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন পড়াশোনা শুরুর আগে প্রার্থনা সভায় প্রথমে ৩ মিনিট ১০ সেকেন্ড সময়ের ‘বন্দে মাতরম’ সংগীত পুরোটা গাইতে হবে, এরপর গাওয়া হবে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’। গত ২৫ জুন অনুষ্ঠিত ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
৩ জুলাই বিদ্যালয় শিক্ষা দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের ২৮ জানুয়ারি, ২০২৬ তারিখের নির্দেশিকার আলোকে জাতীয় গানের মর্যাদা, শিষ্টাচার এবং সরকারি বিধি যথাযথভাবে পালনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা রাজ্যের সব সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত, বেসরকারি পরিচালিত বিদ্যালয় এবং সরকারি অনুদানপ্রাপ্ত ও অনুদানবিহীন স্বীকৃত মাদ্রাসাসহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় গান গাওয়া বা বাজানোর সময় সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাকর্মী ও প্রশাসনিক কর্মীদের সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে।
এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে জাতীয় ঐক্য, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার পাশাপাশি আগামী প্রজন্মকে আরও সচেতন ও রাষ্ট্রপ্রেমী নাগরিক হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়েছে সরকার।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…