আগরতলা, ১৬ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরায় ‘জনগণনা ২০২৭’ এর অংশ হিসেবে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে শুরু হচ্ছে স্ব-গণনা বা সেলফ এনোমারেশন কর্মসূচি। এই সময়ে রাজ্যের নাগরিকরা ঘরে বসেই se.census.gov.in পোর্টালে নিজেদের পরিবারের তথ্য অনলাইনে নথিভুক্ত করতে পারবেন।

বৃহস্পতিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সেন্সাস অপারেশনের অধিকর্তা রতন বিশ্বাস জানান, স্ব-গণনার মাধ্যমে বাড়ির অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, ইন্টারনেটসহ গৃহস্থালির মোট ৩৩টি বিষয়ে তথ্য দিতে হবে। পরিবারের যে কোনও একজন সদস্যের মোবাইল নম্বর ব্যবহার করে সম্পূর্ণ পরিবারের তথ্য একসঙ্গে পোর্টালে আপলোড করা যাবে। তথ্য জমা দেওয়ার পর একটি SE-ID নম্বর প্রদান করা হবে।

তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত রাজ্যে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস পরিচালিত হবে। এই সময় সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে স্ব-গণনায় দেওয়া তথ্য যাচাই করবেন। পরিদর্শনের সময় নাগরিকদের SE-ID নম্বরটি দেখাতে হবে। এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া তথ্য নিশ্চিত করা হবে এবং কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগও থাকবে।

রতন বিশ্বাস বলেন, স্ব-গণনা ব্যবস্থার ফলে নাগরিকদের সময় সাশ্রয় হবে এবং জনগণনা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি আরও জানান, এই কর্মসূচির সঙ্গে রাজ্যের প্রায় ৮ হাজার সরকারি কর্মচারী যুক্ত রয়েছেন। উল্লেখ্য, ‘জনগণনা ২০২৭’ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এবার কোনও কাগজপত্র বা সরাসরি স্বাক্ষরের প্রয়োজন হবে না। এর আগে দেশে সর্বশেষ জনগণনা অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…