আগরতলা, ২০ জুলাই, ২০২৬ঃ
রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধন্যকরের ফাঁসিতে মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মানিক সাহা। সোমবার বিকালে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ঘটনার খবর পাওয়ার পর তিনি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সঙ্গে নিয়ে দ্রুত পুলিশ সদর দপ্তরে যান। পরে ডিজিপিকে আগরতলার এজিএমসি ও জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
অনুরাগ ধ্যানকরের প্রয়াণে শোক প্রকাশ করেছে ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে প্রয়াত ডিজিপির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার ২১ জুলাই, রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ওই দিন রাজ্যের সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি, কোনও ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
ডিজিপির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে বিরোধী দল সিপিআইএম। সোমবার দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।