আগরতলা, ২৭ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তত্ত্বাবধানে তদন্তের দাবিতে সোমবার রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেছে বিধানসভার সিপিআইএম পরিষদীয় দল। সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল, এসআইটি এর তদন্ত প্রক্রিয়ার ওপর অনাস্থা প্রকাশ করে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেন দলের বিধায়করা।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে নানা প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। সেই কারণে তদন্তকে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে ত্রিপুরা হাইকোর্টের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত পরিচালনার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে অবসরপ্রাপ্ত হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল, এসআইটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, ওই এসআইটির তদন্ত ত্রিপুরা হাইকোর্টের কর্মরত একজন বিচারপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালনার দাবি জানানো হয়েছে। প্রস্তাবিত এসআইটিতে পুলিশ সুপার পদমর্যাদার একজন আধিকারিককে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে, ডিজিপির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেস ও সিপিআইএম বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক রণজিত দাস। দলের পক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, কংগ্রেস ও সিপিআইএম এর শাসনাকালেও বহু রহস্যজনক হত্যাকাণ্ড ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। বর্তমান সরকার ঘটনার তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…