আগরতলা, ১ আগস্ট, ২০২৬ঃ
কেন্দ্রীয় সরকার ২০২৬ এর আগস্ট মাসে রাজ্যগুলির জন্য, কেন্দ্রীয় কর ও শুল্কের নেট প্রাপ্ত অর্থ ঘোষণা করা হয়েছে। এই বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, উত্তর প্রদেশ সর্বাধিক ১৯,২০৮ কোটি টাকা পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার, যার প্রাপ্য ১০,৮৪৫ কোটি টাকা। এছাড়া মধ্য প্রদেশ পেয়েছে ৮,০১০ কোটি টাকা, পশ্চিমবঙ্গ ৭,৮৬৬ কোটি টাকা, মহারাষ্ট্র ৭,০২২ কোটি টাকা এবং রাজস্থান ৬,৪৬০ কোটি টাকা।
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আসাম পেয়েছে ৩,৫৫২ কোটি টাকা, অরুণাচল প্রদেশ ১,৪৭৬ কোটি টাকা, ত্রিপুরা ৬৯৯ কোটি টাকা, মেঘালয় ৬৮৮ কোটি টাকা, মণিপুর ৬৮২ কোটি টাকা, মিজোরাম ৬১৫ কোটি টাকা, নাগাল্যান্ড ৫২৪ কোটি টাকা এবং সিকিম ৩৬৫ কোটি টাকা পেয়েছে।
ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা বরাদ্দ হওয়ায় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, দেশের অগ্রগতির প্রতি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অবিচল প্রতিশ্রুতির জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রীর মতে, কেন্দ্রের এই বরাদ্দ ত্রিপুরায় জনকল্যাণমূলক কর্মসূচি, পরিকাঠামো উন্নয়ন এবং সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।