আগরতলা, ২ আগস্ট:ম, ২০২৬ঃ
দীর্ঘ সাড়ে সাত বছরের সংসদীয় দায়িত্ব পালন শেষে আবারও নিজের পেশা শিক্ষকতায় ফিরলেন ত্রিপুরার প্রাক্তন লোকসভা সাংসদ রেবতী ত্রিপুরা। গত ২০ জুলাই থেকে তিনি আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে করেছেন বিষয়ে স্নাতকোত্তর শিক্ষক হিসেবে যোগ দেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, যোগদানের পর থেকেই তিনি নির্ধারিত রুটিন অনুযায়ী নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করছেন।
রেবতী ত্রিপুরা তাঁর পূর্বের কর্মস্থল মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েই পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামাতেও তাঁর পেশা হিসেবে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকতার উল্লেখ ছিল।
তবে রেবতী ত্রিপুরা রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নিয়েছেন, এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও সামনে আসেনি। বরং প্রদেশ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখনও দলের একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন। ফলে শিক্ষকতায় প্রত্যাবর্তন হলেও তিনি রাজনৈতিকভাবেও সক্রিয় রয়েছেন।