আগরতলা, ১৯ মার্চ, ২০২৬ঃ
রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ সর্বসম্মতভাবে ৫টি গুরুত্বপূর্ণ বিল গৃহীত হয়েছে। গৃহীত বিলগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স বিল, ত্রিপুরা গভর্ণমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল, ত্রিপুরা গভর্ণমেন্ট উইমেন ইউনিভার্সিটি বিল, ত্রিপুরা লিফট অ্যান্ড এস্কেলেটরস বিল এবং ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিস টু সিটিজেনস (ফাস্ট অ্যামেন্ডমেন্ট) বিল।
স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে বিলটি উত্থাপন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, বর্তমানে রাজ্যে মেডিকেল ও ডেন্টাল কলেজসহ মোট ২৭টি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও মান নিয়ন্ত্রণের জন্য পৃথক স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় অত্যন্ত প্রয়োজনীয়। আগরতলার নিকটবর্তী ডুকলি ব্লকের শ্রীনগর মৌজায় ১০ একর জমিতে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি পরিষেবা নিশ্চিত করতেই গ্যারান্টেড সার্ভিস টু সিটিজেনস বিল আনা হয়েছে, যা একটি নাগরিকবান্ধব উদ্যোগ।
অন্যদিকে, লিফট ও এস্কেলেটর ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যে ক্রমবর্ধমান উচ্চ ভবন নির্মাণের ফলে এই ধরনের আইন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
বিধানসভায় সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলি উত্থাপন করার পর সর্বসম্মতভাবে এগুলি গৃহীত হয়, যা রাজ্যের শিক্ষা, অবকাঠামো ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…