আগরতলা, ২১ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ মেনে রাজ্যের সর্বশিক্ষা মিশনের শিক্ষকদের নিয়মিতকরণ ও পেনশনের ব্যবস্থা করে নি সরকার। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানাল
ত্রিপুরা এসএসএ টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে সর্বশিক্ষা অভিযানের অধীনে কর্মরত শিক্ষকরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে, ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষকদের নিয়মিতকরণ ও পেনশনের ব্যবস্থা এখনও বাস্তবায়িত হয়নি। এছাড়াও, ২০২১ সালে রাজ্য সরকারের একটি বিশেষ নীতির ফলে বহু শিক্ষক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি সংগঠনের। এর ফলে কয়েক হাজার শিক্ষক আর্থিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্চ আদালতে একাধিকবার মামলা দায়ের করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে শিক্ষকদের পক্ষে রায়ও এসেছে। তবুও সেই রায় কার্যকর করতে বিলম্ব হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সংগঠন হুঁশিয়ারি দিয়ে জানায়, দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…