আগরতলা, ২৬ মার্চ, ২০২৬ঃ
কেন্দ্রীয় সরকার সম্প্রতি বিমান সংস্থাগুলির উপর থেকে সর্বোচ্চ ভাড়া নির্ধারণের বিধিনিষেধ তুলে নেওয়ায় আগরতলা সেক্টরে ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
গত সোমবার কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই বিভিন্ন রুটে বিমান ভাড়া হু হু করে বাড়তে শুরু করেছে। বিশেষ করে আগরতলা-কলকাতা, আগরতলা-গুয়াহাটি এবং দিল্লি-আগরতলা রুটে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
বুধবার কলকাতা থেকে আগরতলাগামী ইন্দিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর একাধিক বিমানের টিকিট মূল্য পৌঁছে যায় প্রায় ১৪,৪৭৮ টাকায়। দুপুর ১টা ১০ মিনিট, ২টা ৫ মিনিট এবং বিকাল ৫টা ৩৫ মিনিটের ফ্লাইটগুলিতে একই উচ্চ ভাড়া ধার্য করা হয়।
এদিকে আগরতলা-গুয়াহাটি রুটেও পরিস্থিতি উদ্বেগজনক। বর্তমানে এই রুটে শুধুমাত্র ইন্দিগো এর একটি ১৮০ আসনের এয়ারবাস পরিষেবা চালু রয়েছে। অন্য কোনও বিমান সংস্থা না থাকায় প্রতিযোগিতার অভাবে ভাড়া বেড়েছে বলে মনে করছেন যাত্রীরা। গুয়াহাটি থেকে আগরতলায় আসার ক্ষেত্রে ভাড়া দাঁড়িয়েছে প্রায় ১২,৩৭৭ টাকা।
অন্যদিকে, দিল্লি থেকে সরাসরি আগরতলাগামী ফ্লাইটের ক্ষেত্রেও একই চিত্র। মঙ্গলবার রাতে বুকিং করা বুধবারের ফ্লাইটের ভাড়া উঠেছে প্রায় ১৪,২৩৮ টাকায়।
যাত্রীদের অভিযোগ, নিয়ন্ত্রণ না থাকায় বিমান সংস্থাগুলি ইচ্ছামতো ভাড়া বাড়াচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে ভ্রমণ করতেও সাধারণ মানুষকে চরম আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন যাত্রী মহল।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…