আগরতলা, ৫ এপ্রিল, ২০২৬ঃ
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে শেষ ৭২ ঘণ্টার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। উত্তর ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেনারেল অবজারভার ড. হরিষ কুমার কে, এক্সপেনডিচার অবজারভার ড. বীর জ্ঞানেশ্বর, পুলিশ অবজারভার সতীশ বিনো সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
সভায় জেলা নির্বাচন আধিকারিক চাঁদনি চন্দ্রন জানান, নির্বাচনের শেষ ৭২ ঘণ্টায় ফ্লাইং স্কোয়াড ও স্টেটিক সার্ভেলেন্স টিমের তৎপরতা আরও বাড়ানো হবে। পাশাপাশি আগাম পুলিশ মোতায়েন পরিকল্পনা, সেক্টর অফিসারদের সিভিজিল অ্যাপ নিয়মিত পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
তিনি আরও জানান, ভোটের ৪৮ ঘণ্টা আগে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে এবং এই সময়ে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। হোটেল ও বিভিন্ন ভবনে নজরদারি জোরদার করা হবে, যাতে বাইরের লোকজনের অবাধ উপস্থিতি রোধ করা যায়।
নির্বাচনের দিন ভোটারদের সুবিধার্থে মোবাইল মেডিক্যাল ইউনিট রাখা হবে বলেও জানানো হয়। পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন জেনারেল অবজারভার।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…