আগরতলা, ১০ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরা এডিসি নির্বাচনের নিরাপত্তায় ২৪ কোম্পানি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েনের করা হবে। শুক্রবার জানালেন রাজ্যের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধনকর।
এদিন তিনি জানান রাজ্যের এডিসি নির্বাচন উপলক্ষে , ইতিমধ্যেই ৪ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ ত্রিপুরায় পৌঁছেছে এবং বাকি বাহিনী দ্রুত রাজ্যে পৌঁছাবে। সাধারণত একটি সিএপিএফ কোম্পানিতে প্রায় ১০০ থেকে ১৩৫ জন জওয়ান থাকেন।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকবে বিএসএফ, সিআরপিএফ এবং এসএসজি জওয়ানরা। বিশেষ করে সংবেদনশীল উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এই বাহিনী মোতায়েন করা হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রায় ১১ হাজার নিরাপত্তাকর্মী রাজ্যজুড়ে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাদের সঙ্গেই সমন্বয় রেখে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে।
নির্বাচন ঘোষণার পর থেকে প্রায় ৪০টি হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে। মোট ১,২৫৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১১টিকে ‘অতিসংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…