আগরতলা, ২৪ এপ্রিল ২০২৬ঃ
উত্তর-পূর্বাঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির প্রসারের লক্ষ্যে আগামী ১২ ও ১৩ জুন গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে দু’দিনব্যাপী মৎস্য বিষয়ক প্রদর্শনী ও আলোচনাচক্র ‘অ্যাকুয়াএক্স নর্থইস্ট’। শুক্রবার আগরতলায় মৎস্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস জানান, এই প্রদর্শনীতে অংশ নিতে ত্রিপুরার মৎস্যচাষী, উৎপাদক ও সম্ভাব্য বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে মৎস্যচাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এই প্রদর্শনী ও আলোচনাচক্রের আয়োজন করছে ন্যাশানাল ফিসারিজ ডেভেলপমেন্ট বোর্ড-এর উত্তর-পূর্বাঞ্চল কেন্দ্র।
এদিন বোর্ডের পরিচালন কমিটির সদস্য রজনীশ কুমার বলেন, মাছ মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস হলেও ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে এখনও মাছের ঘাটতি রয়েছে। ত্রিপুরায় প্রয়োজনের তুলনায় প্রায় ২৪ থেকে ২৫ শতাংশ মাছের ঘাটতি রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ঘাটতি পূরণ সম্ভব।
অন্যদিকে, পরিচালন কমিটির আরেক সদস্য অনুপ শর্মা জানান, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যেমন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ-যোজনা-এর সফল বাস্তবায়নে ‘অ্যাকুয়াএক্স নর্থইস্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মৎস্য খাতে উন্নয়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে এই প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…