আগরতলা, ২৭ এপ্রিল ২০২৬ঃ
সিপাহিজলা জেলার বিশালগড় এলাকায় চাঞ্চল্যকর গুলিকাণ্ডের প্রধান অভিযুক্ত রণবীর দেবনাথ ওরফে সানি অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকার পর সোমবার বিশালগড় থানার পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুটি পৃথক মামলায় রণবীর দেবনাথকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত।
স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত রণবীর দেবনাথ সোমবার এলাকায় ফিরে আত্মসমর্পণ করবে বলে খবর চাউর হয়। পরিস্থিতি বুঝে রণবীর দেবনাথেরর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তী সময় দেখা যায়, অভিযুক্ত রণবীর দেবনাথ খালি গায়ে মিছিল করে প্রতিবাদ জানান এবং পরে ধর্নায় বসেন। তার অনুগামীরাও স্লোগান দিতে থাকে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিশালগড় এসডিএম চৌমুহনী এলাকায় রণবীর ও তার সমর্থকদের জমায়েত ঘিরে উত্তেজনা তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি ও তার অনুগামীরা সেখান থেকে সরে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।