আগরতলা, ৮ মে, ২০২৬ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ হলো শুক্রবার। এদিন পসদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করে এই ফলাফল ঘোষণা করেন। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৪.১৮ শতাংশ। এ বছর সারা রাজ্য থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে ছিল ৩২ হাজার ১৮৪ জন ছাত্রছাত্রী। যাদের মধ্যে ২৭ হাজার ৯৪ জন পাস করেছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৯.৩৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৫০২ জন। এদের মধ্যে পাস করেছে ২১ হাজার ২৪ জন। তবে পাশের এই হার এখনো চূড়ান্ত নয়। উত্তর পত্র রিভিও ও বছর বাঁচাও পরীক্ষার পর এই পাশের হার বাড়তে পারে বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি।
একই কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ ১০ স্থানাধিকারীদের নাম ও ঘোষণা করেন নি পর্ষদ। চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই শীর্ষস্থান অধিকারীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় সামগ্রিক পাশের হার ছিল ৮৬.৫৩ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ছিল ৭৯.২৯ শতাংশ। পরে ‘বছর বাঁচাও’ পরীক্ষার পর এই পাশের হার বেড়ে যথাক্রমে ৯২.৫১ শতাংশ এবং ৮৮.২৪ শতাংশে পৌঁছায়।