আগরতলা, ১৫ জুন, ২০২৬ঃ
নিট পরীক্ষা কেলেঙ্কারি সহ পাঁচ দফা দাবিকে সামনে রেখে সোমবার আগরতলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। রাজ্যে ক্রমবর্ধমান দুর্নীতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে সংগঠিত এই আন্দোলন ঘিরে শহরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এদিন শহরের ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। মিছিলটি মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হলে আইজিএম হাসপাতালের আগে পুলিশ তাদের পথ আটকে দেয়। প্রতিরোধের মুখে পড়ে যুব কংগ্রেসকর্মীরা এগিয়ে যেতে চাইলে পুলিশ ও সিআরপিএফ তাদের বাধা দেয়। জলকামান ব্যবহার করে মিছিলের গতি রোধ করা হয়। তারপর আন্দোলনকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ও সিআরপিএফ। ঘটনায় অন্তত ২০ জন যুব কংগ্রেস কর্মী কম বেশি আহত হয়েছেন। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় অন্তত দুই যুব কংগ্রেস কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহাকে পুলিশ আটক করে।
যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যে লাগামহীন দুর্নীতি, সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ এবং তরুণ সমাজের ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়া বেকারত্বের বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে। জনস্বার্থবিরোধী নীতির প্রতিবাদে এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতেই তারা রাস্তায় নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…