আগরতলা, ১৪ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরায় গত কয়েক বছরে যানবাহনের সংখ্যা ৪ লক্ষ থেকে বেড়ে ৮ লক্ষে পৌঁছালেও সড়ক দুর্ঘটনার হার কমেছে প্রায় ১৩ শতাংশ। সড়ক নিরাপত্তা জোরদার করতে এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।

মঙ্গলবার আগরতলায় ‘দ্য মোটর ভেহিক্যালস অ্যাক্টস অ্যান্ড অ্যাসোসিয়েটেড রুলস’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, পূর্বের ‘গুড সামারিটান’ নীতিকে আরও কার্যকর করে ‘পিএম রাহাত’ প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলে উদ্ধারকারীকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আহত ব্যক্তি দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন। রাজ্যে প্রায় ৬০ জন এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন।

মন্ত্রী বলেন, দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিকে পুলিশি জিজ্ঞাসাবাদ বা আইনি জটিলতার মুখোমুখি হতে হবে না। তিনি জানান, দুর্ঘটনাপ্রবণ সড়কগুলিতে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য রাজ্যে ১৬টি অত্যাধুনিক লাইফ সেভিং অ্যাম্বুলেন্স এবং আধুনিক ট্রাফিক ইন্টারসেপ্টর যান মোতায়েন করা হয়েছে।

সুশান্ত চৌধুরী বলেন, সচেতনতাই প্রাণহানি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। তাই আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় এ ধরনের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হবে। তিনি আরও জানান, ট্রাফিক ই-চালান ব্যবস্থার মাধ্যমে সরকারের কোষাগারে ৩৫ কোটি টাকা রাজস্ব জমা হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…