আগরতলা, ১৫ জুলাই, ২০২৬ঃ
রথযাত্রা উপলক্ষে আগরতলায় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বিশাল কুমার। বুধবার তিনি জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও পুলিশ নিয়ে জগন্নাথ মন্দির ও ইসকন মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্দির প্রাঙ্গণ এবং রথযাত্রার নির্ধারিত রুট ঘুরে দেখে ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থা, নিরাপত্তা, পানীয় জলের ব্যবস্থা, পরিচ্ছন্নতা, চিকিৎসা পরিষেবা, অগ্নিনির্বাপণ, আলোকসজ্জাসহ বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধার প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা এবং নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা ২০২৬ যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও ভক্তদের জন্য নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনে জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…