আগরতলা, ২২ জুন, ২০২৫ঃ
তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর, মুঙ্গিয়াকামি ও আশেপাশের এলাকায় হাতির উপদ্রব নতুন কিছু নয়। ইতিপূর্বে এইসব অঞ্চলে হাতির আক্রমণে বহুবার প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, নিয়মিতভাবেই হাতির দল জনবসতিতে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর ও কৃষিজমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে যাচ্ছে।
এমনই এক ঘটনা ঘটেছে রবিবার ভোররাতে, আনুমানিক তিনটের সময় উত্তর কৃষ্ণপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একদল হাতি গ্রামের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে একাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কের জেরে এলাকার বাসিন্দারা নিরাপদ স্থানে ছুটে যান।
খবর পেয়ে বন দপ্তরের ভলান্টিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন। তবে এলাকার সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসন বারবার আশ্বাস দিলেও স্থায়ী ও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তাদের দাবি, ক্ষতিপূরণে আর বিশ্বাস নেই—সরকার যেন এমন ব্যবস্থা গ্রহণ করে যাতে বন্য হাতিগুলি লোকালয়ে প্রবেশ করতে না পারে। মানুষের প্রাণ ও সম্পত্তির সুরক্ষার স্বার্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রয়োগ এখন সময়ের দাবি।
বহুদিন ধরেই এই সমস্যা চলতে থাকলেও পরিস্থিতি অপরিবর্তিত। আজকের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন এবং বন দপ্তর আদৌ কোনও কার্যকর পদক্ষেপ নেয় কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে উত্তর কৃষ্ণপুরের বাসিন্দারা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…