Wed, Oct 28, 2026, 11:22 AM
NEWS HEADLINE
Governor Leads Kargil Vijay Diwas Tribute in Agartala • CM discusses Tripura Bhawan, electric rail and Cyber Security Hub for Tripura • Students of BVCM shines in CBSEs Madhyamik, HS examination • MHA cancels FCRA license of Sonam Wangchuks SECMOL •
Politics

আগরতলা টি অকশন সেন্টারের উদ্বোধন ২৯ অক্টোবর

By bindusmita• 27 October 2026 at 10:33 pm
Views: 0
আগরতলা টি অকশন সেন্টারের উদ্বোধন ২৯ অক্টোবর

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ

রাজ্যের চা শিল্পের বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী ২৯ অক্টোবর উদ্বোধন হতে চলেছে আগরতলা টি অকশন সেন্টার। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ জানান, এদিন আগরতলা পন্ডিত নেহেরু কমপ্লেক্সে কেন্দ্রটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ জানান, রাজ্যে বছরে প্রায় এক কোটি কিলোগ্রাম চা উৎপাদিত হয়। এর প্রায় সাত শতাংশ চা নিলামের জন্য রাজ্যের বাইরে পাঠাতে হয়। এতদিন চা উৎপাদকদের মূলত গুয়াহাটি ও কলকাতার নিলাম কেন্দ্রের উপর নির্ভর করতে হতো। এতে পরিবহণ ও গুদামজাতকরণের খরচ বাড়ত। আগরতলায় নিলাম কেন্দ্র চালু হলে স্থানীয়ভাবে চা বিক্রির সুযোগ বাড়বে। পাশাপাশি ক্রেতা ও উৎপাদকদের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ এবং নিলামে প্রতিযোগিতা বাড়ার ফলে চায়ের উপযুক্ত দাম পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এই কেন্দ্র চালু হলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ২,৮০০ ক্ষুদ্র চা চাষি।

রাজ্যের চায়ের নিজস্ব ব্র্যান্ড ও পরিচিতি বাড়ানোর ক্ষেত্রেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বর্তমানে দেশের চারটি রাজ্যে সাতটি চা নিলাম কেন্দ্র চালু রয়েছে। আগরতলা টি অকশন সেন্টার চালু হলে দেশে নিলাম কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে আট।

YOU MAY ALSO LIKE

আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্যঃ মুখ্যমন্ত্রীPolitics
আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ শহর ও প্রান্তিক এলাকার মানুষের কাছে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। বিশেষ করে শিশু, প্রবীণ ও আর্থিকভাবে দুর্বল মানুষের চি...

27/10/2026
নবম দ্বাদশের অর্ধবার্ষিক পরীক্ষার ভুয়ো রুটিন, সতর্ক করল শিক্ষা দপ্তরPolitics
নবম দ্বাদশের অর্ধবার্ষিক পরীক্ষার ভুয়ো রুটিন, সতর্ক করল শিক্ষা দপ্তর

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ সামাজিক মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির ২০২৬ ২৭ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার ভুয়ো সময়সূচি ছড়িয়ে পড়ায় সতর্ক করল ত্রিপুরার বিদ্যালয় শিক্ষা দপ্তর। বিভিন...

27/10/2026
পুরভোটের আগে তৎপর ত্রিপুরা বিজেপি, দুটি বৈঠক করলেন মুখ্যমন্ত্রীPolitics
পুরভোটের আগে তৎপর ত্রিপুরা বিজেপি, দুটি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ও সাংগঠনিক তৎপরতা বাড়াল বিজেপি। একদিকে আগরতলা পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলর ও অন্যান্য জনপ্...

27/10/2026
ত্রিপুরায় জেআরবিটির ৪৩০টি পদে নিয়োগের দাবিতে বিক্ষোভPolitics
ত্রিপুরায় জেআরবিটির ৪৩০টি পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ টেকনিক্যাল পদে ৪৩০টি শূন্যপদে দ্রুত নিয়োগ এবং মেধা তালিকা প্রকাশের দাবিতে আজ জেআরবিটি বোর্ডের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। আদালতের নির্দেশ কার্...

27/10/2026

Discussion (0)

No approved comments yet. Be the first to start the conversation!

RECOMMENDED STORIES

ত্রিপুরায় অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর প্রভাবের আশঙ্কা নেইPolitics
ত্রিপুরায় অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর প্রভাবের আশঙ্কা নেই

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’ এর ত্রিপুরায় তেমন কোনও প্রভাব পড়বে না। তবে ২৮ এবং ২৯ অক্টোবর রাজ্যের দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এবং উত্তর ত্রিপুরাসহ রাজ্যের স...

27/10/2026 • 1 min read
ত্রিপুরায় ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে ককবরক চলচ্চিত্র, ‘খানি’Politics
ত্রিপুরায় ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে ককবরক চলচ্চিত্র, ‘খানি’

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ দীর্ঘ প্রায় এক দশকের বিরতির পর ত্রিপুরার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ককবরক ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১৮ হিলস ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘খানি’ আগ...

27/10/2026 • 1 min read
আগরতলা টি অকশন সেন্টারের উদ্বোধন ২৯ অক্টোবরPolitics
আগরতলা টি অকশন সেন্টারের উদ্বোধন ২৯ অক্টোবর

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ রাজ্যের চা শিল্পের বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী ২৯ অক্টোবর উদ্বোধন হতে চলেছে আগরতলা টি অকশন সেন্টার। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চা উন...

27/10/2026 • 1 min read
দেশের দূষিত শহরের তালিকায় শীর্ষে আগরতলা, একিউআই ২৬৪Politics
দেশের দূষিত শহরের তালিকায় শীর্ষে আগরতলা, একিউআই ২৬৪

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ বায়ুদূষণে দেশের শহরগুলির মধ্যে শীর্ষে উঠে এল ত্রিপুরার রাজধানী আগরতলা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ২৬ অক্টোবরের বিকেল ৪টার বুলেটিন অনুযায়ী, আগরতল...

27/10/2026 • 1 min read