ত্রিপুরায় ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে ককবরক চলচ্চিত্র, ‘খানি’
আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ
দীর্ঘ প্রায় এক দশকের বিরতির পর ত্রিপুরার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ককবরক ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১৮ হিলস ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘খানি’ আগামী ৩০ অক্টোবর রাজ্যের তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পরিচালক প্লোটো দেববর্মা জানান, ১৩৭ মিনিটের এই চলচ্চিত্রটি নির্মাণে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
ছবিটির নির্মাণ, মুক্তি এবং ত্রিপুরার সংস্কৃতি ও আঞ্চলিক চলচ্চিত্রের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ছবিতে অভিনয় করেছেন রুহি দেববর্মা, মধুসূদন দেববর্মা, পহর জমাতিয়া, অজয় ত্রিপুরা ও হেমচন্দ্র ত্রিপুরা।
আগরতলার এসএসআর রূপসী, খুমুলুঙের এসএসআর এবং খোয়াইয়ের এসএসআর প্রেক্ষাগৃহে একই দিনে ছবিটির প্রদর্শন শুরু হবে।
ইতিমধ্যে ‘খানি’ চলচ্চিত্রটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। দীর্ঘ বিরতির পর ককবরক ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র জগতে নতুন আগ্রহ তৈরি হয়েছে। এই উদ্যোগ ককবরক ভাষার চলচ্চিত্রকে আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










